ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলা

ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আমেরিকার সেনাদের লক্ষ্য করে আবারও রকেট হামলা চালানো হয়েছে। দেশটির বালাদ অঞ্চলে মার্কিন সেনাদের আবাসিক এলাকায় দুইবার রকেট হামলা চালানো হলেও এতে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর স্পুটনিক ও মেহের নিউজের।

গতকাল রোববার (০৪ এপ্রিল) মার্কিন সেনাদের লক্ষ্য করে দুই দফা এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রকেট দুটি মার্কিন ঘাঁটির বাইরে এসে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বরাবরের মতো এবারও আমেরিকা এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

এর আগে, গত ২০ মার্চ আরেকটি মার্কিন ঘাঁটিতে জোড়া রকেট হামলায় দুই সেনা আহত হয়েছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

রোজার আগে আরব আমিরাতে ৪০ শতাংশ কমল খেজুরের দাম

নূর নিউজ

চীনা ভয়ংকর ক্ষেপণাস্ত্র এখন ইরানের হাতে, তেলের বিনিময়ে চুক্তি!

আনসারুল হক

পাকিস্তানে সব আসনের ফল ঘোষণা, কার অবস্থান কোথায়

নূর নিউজ