করোনায় আক্রান্ত সাবেক এমপি অ্যাডভোকেট শাহিনূর পাশা চৌধুরী

নূর নিউজ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল ) সন্ধ্যায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়।

নূর নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহিনূর পাশা চৌধুরীর একান্ত সহকারী যুব জমিয়ত সিলেট মহানগরীর সহ-সভাপতি সৈয়দ উবায়দুর রহমান।

তিনি বলেন, গত বুধবার নমুনা সংগ্রহ করার পর নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

গণপরিবহনের ভাড়া কি আদৌ কমবে? সিদ্ধান্ত বিকেলে

নূর নিউজ

হেফাজত নেতা মাওলানা জুনায়েদ কাসেমী জামিনে মুক্ত

আনসারুল হক

রাষ্ট্রীয় শোকের দিনে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা জাতীয় অনুভূতির অবমাননা: ইউসুফী

আনসারুল হক