কাতারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় বার্ষিক বনভোজন সম্পন্ন

আমিনুল হক কাজল
কাতার প্রতিনিধি

কাতারের রাজধানী দোহার আল বিদা পার্কের সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশে গত ৩০ জানুয়ারি দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে “প্রাচ্যের অক্সফোর্ড” খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কাতারের তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ মিলনমেলায় কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাঁদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বনভোজন আয়োজক কমিটির ব্যবস্থাপনায় সকালে শিশু-কিশোর, পুরুষ ও নারীদের জন্য বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুমার নামাজের বিরতির পর অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আসর নামাজের পর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণপূর্ব আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ. কে. এম. আমিনুল হক কাজল। মোহাম্মদ তাফসির উদ্দিন ও ওবায়দুল্লাহ আল রাফি–এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এবং তাঁর সহধর্মিণী মিসেস সাবিহা রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল রাজী, সহ-সভাপতি জুলফিকার আজাদ ও ড. এনামুল হক চৌধুরী, দূতাবাসের কর্মকর্তা মইনুল ইসলাম, সোয়েব আহমদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সফল করতে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁদের মধ্যে ছিলেন নিয়াজ মোর্শেদ খান, ইমতিয়াজ উদ্দিন, মোসাদ্দেক বিল্লাহ, জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম, ফখরুল ইসলাম তারেক, ইফতেখার উদ্দিন, মোয়াজ আহমেদ, মুজিবুল বাশার, আবু শামা, মোশতাহিদ ও রেজা।

মাগরিবের নামাজের আগেই দিনব্যাপী এই আনন্দঘন আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

চট্টগ্রাম বিমানবন্দরে ২৮ স্বর্ণবারসহ জেদ্দা ফেরত প্রবাসী আটক

নূর নিউজ

প্রধানমন্ত্রীর আমিরাত সফরে হতে পারে চারটি সমঝোতা স্মারক

নূর নিউজ

বাংলাদেশি গৃহকর্মী হত্যার দায়ে সৌদি গৃহকর্ত্রীর শরিয়া আইনে বিচার

আলাউদ্দিন