শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ. এ পহেলা নভেম্বর ইসলাহী জোড়

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসনে অবস্থিত খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর উদ্যোগে আগামী ১লা নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় বার্ষিক ইসলাহী জোড়, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে শুরু হয়ে আসর পর্যন্ত চলবে। ইফতিতাহি বয়ান ও মুজাকারার মাধ্যমে উদ্বোধনের পর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে জিকিরের আমল, তাসাউফের মুজাকারা, নামাজের আমলি মাশক, সুরা-কেরাত ও দোয়া-মাসায়েলের তালিম। মাগরিবের আগেই খানকার শায়খ মুহতারাম নাজেম সাহেব দা.বা.-এর আখেরি দোয়ার মাধ্যমে ইসলাহী জোড়ের সমাপ্তি ঘোষণা করা হবে।

মহতি এ ইসলাহী মাহফিলের সভাপতিত্ব করবেন খানকার সম্মানিত নাযেম, সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া মাদরাসার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ.-এর খলিফা ও শায়খে যাত্রাবাড়ী আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমের বিশিষ্ট খলিফা, পীরে কামেল আল্লামা শাহ মুহাম্মদ কামাল উদ্দিন কাসেমী দামাত বারাকাতুহুম।

ইসলাহী জোড়ে শরীয়তপুর জেলার আহলে নিসবত স্থানীয় উলামায়ে কেরামসহ দেশবরেণ্য ওলামা ও মাশায়েখবৃন্দ নসিহত পেশ করবেন।

দেশের সর্বস্তরের মুসলমানদের এ মাহফিলে অংশগ্রহণের জন্য সবান্ধবে আমন্ত্রণ জানিয়েছেন খানকার সম্মানিত নাযেম হযরত দামাত বারাকাতুহুম। তিনি দোয়া চেয়ে বলেছেন—আল্লাহ তায়ালা যেন এ ইসলাহী জোড়কে পরিপূর্ণ সফলতা দান করেন এবং আয়োজনের যাবতীয় প্রয়োজনীয় বিষয়সমূহ গায়েবি খাযানা থেকে ব্যবস্থা করে দেন।

স্থান: খানকায়ে হাফেজ্জী হুজুর রহ., খান মঞ্জিল, নশাসন, নড়িয়া, শরীয়তপুর।
যোগাযোগ:
০১৬৭২-৯১৫৭৫৬ (মুহতারাম নাযেম সাহেব দা.বা.)
০১৯৩৪-৮২৬৪৭৫ (ইবরাহিম খলীল শরীয়তপুরী)
০১৯৩৩-৫৮১৮০০ (আল আমীন বিন সাবের আলী)

এ জাতীয় আরো সংবাদ

জুমার দিন যে আমলে ৮০ বছরের গোনাহ মাফ

নূর নিউজ

ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির

আনসারুল হক

বদলি হজ করতে পারবে কে?

নূর নিউজ