আইজিপি হলেন চৌধুরী আল-মামুন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি এতদিন র‌্যাব প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।আর র‌্যাব প্রধানের দায়িত্ব পেয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন।

পুলিশের বর্তমান মহাপরিদর্শক বেনজীর আহমেদকে অবসরে পাঠানোর পর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন পুলিশপ্রধান নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

আগামী ৩০ সেপ্টেম্বর তারা দায়িত্ব নেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বর্তমান আইজিপি বেনজীরের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার কথা জানিয়ে ৩০ সেপ্টেম্বর তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন হয়।বেনজীরের মতোই র‌্যাব থেকেই পুলিশ প্রধানের দায়িত্বে আসছেন চৌধুরী আল-মামুন। বেনজীর আইজিপি হওয়ার পর ২০২০ সালে র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব পান তিনি। তার আগে তিনি সিআইডিপ্রধানের পদে ছিলেন।

বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা চৌধুরী আল-মামুন গত বছরের ১৮ অক্টোবর গ্রেড-১ এ পদোন্নতি পান। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী বছরের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।

চৌধুরী আল-মামুনের জন্ম ১৯৬৪ সালে ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে। তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে।

১৯৮৬ সালে সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে পুলিশে চাকরি শুরু করেন আল-মামুন। কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলা ইউনিটে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তি মিশনেও কাজ করে এসেছেন তিনি।

ঢাকা সদর দপ্তরের এআইজি (গোপনীয়) হিসেবে দায়িত্ব পালন করেন আল-মামুন।এরপর তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজিও ছিলেন। ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান।

আল-মামুন কর্মক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং বাংলাদেশ পুলিশ পদকে (বিপিএম) ভূষিত হয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী

নূর নিউজ

হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা না হওয়ার কারন জানালেন পুলিশের আইজিপি

আলাউদ্দিন

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫০৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে দুই কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এজন্য সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সয়াবিন তেল কেনার প্রস্তাবটি অনুমোদন পায়। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৮৪ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৩ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। তিনি জানান, সুং শিং এডিবল অয়েলের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮৪ টাকা ৫০ পয়সা। এতে মোট ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। সাঈদ মাহবুব খান জানান, এছাড়া সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।

নূর নিউজ